MTB Logo
Deposit

নিউজ আর্কাইভ

৭,০০০ কোটি টাকার বেশি নিট ডিপোজিট প্রবৃদ্ধির মাইলফলক অর্জন করল এমটিবি

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) ৭,০০০ কোটি টাকার বেশি নিট ডিপোজিট প্রবৃদ্ধির মাইলফলক অর্জন করেছে। গ্রাহকদের আস্থা, ধারাবাহিক ব্যবসায়িক অগ্রগতি এবং শাখাভিত্তিক কার্যক্রমের শক্তিশালী ভূমিকার ফলে এই সাফল্য এসেছে।

কেক কাটার মধ্য দিয়ে রোববার, নভেম্বর ২২, ২০২৬ তারিখে ঢাকার গুলশানে অবস্থিত ব্যাংকের প্রধান কার্যালয়ে এই অর্জন উদযাপন করা হয়। অনুষ্ঠানে এমটিবি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার (সিবিও) চৌধুরী আখতার আসিফ এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব ব্রাঞ্চ ব্যাংকিং ডিভিশন এ. কে. এম. তারেক উপস্থিত ছিলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ বখতিয়ার হোসেন, মোঃ শামসুল ইসলাম, উসমান রাশেদ মুঈন এবং মোঃ শাফকাত হোসেন-সহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

এই মাইলফলক প্রসঙ্গে এমটিবি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান বলেন, ৭,০০০ কোটি টাকার বেশি নিট ডিপোজিট প্রবৃদ্ধি অর্জন এমটিবি’র প্রতি গ্রাহকদের অবিচল আস্থা এবং আমাদের শাখা ও বিজনেস টিমের সম্মিলিত পরিশ্রমের প্রতিফলন। গ্রাহক, নিয়ন্ত্রণ সংস্থা ও সহকর্মীদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমরা ভবিষ্যতেও গ্রাহকবান্ধব ও উদ্ভাবনী ব্যাংকিং সেবা অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

« নিউজ এ ফিরে যান