MTB Logo
Deposit

নিউজ আর্কাইভ

এমটিবি ফাউন্ডেশনের আয়োজনে ‘সুলতানাস ড্রিম আনবাউন্ড’ হিমালয়ান এক্সপেডিশন -এর ফ্ল্যাগ-অফ অনুষ্ঠান আয়োজিত

এমটিবি ফাউন্ডেশন-এর ‘Climbing for Climate, Building for Communities – A Climate Resilience Initiative of MTB Foundation’ শীর্ষক প্রকল্পের অংশ হিসেবে সম্প্রতি বাংলাদেশি উদীয়মান পর্বতারোহী ইয়াসমিন লিসার হিমালয় অভিযান উপলক্ষে একটি ‘ফ্ল্যাগ-অফ’ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ইয়াসমিন লিসাকে এমটিবি ফাউন্ডেশনের ‘ক্লাইমেট চেঞ্জ’ অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করা হয়। এ উদ্যোগের মাধ্যমে জলবায়ু ঝুঁকিতে থাকা তৃণমূল জনগোষ্ঠীর জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে বলে প্রতিজ্ঞাবদ্ধ এমটিবি ফাউন্ডেশন।

নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের বিখ্যাত গল্প ‘সুলতানাস ড্রিম’ থেকে অনুপ্রাণিত হয়ে, নারীর ক্ষমতায়নে নিজেদের অঙ্গীকারের অংশ হিসেবে, এমটিবি ফাউন্ডেশন বাংলাদেশের প্রথম নারী এভারেস্টজয়ী, নিশাত মজুমদারের ‘অভিযাত্রী’-এর উদ্যোগে ‘সুলতানাস ড্রিম আনবাউন্ড’-কে সমর্থন জানিয়েছে। এ উদ্যোগ সমাজের বিভিন্ন স্তরের নারীদের স্বপ্ন দেখার সাহস জোগাবে, বাধা অতিক্রম করে সাহসিকতা ও আত্মবিশ্বাসের সঙ্গে সামনে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে বলে প্রত্যাশা করছে এমটিবি ফাউন্ডেশন।

অনুষ্ঠানে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, সৈয়দ মাহবুবুর রহমান, উপ-ব্যবস্থাপনা পরিচালক, রেইস উদ্দীন আহ্‌মাদ এবং এমটিবি ফাউন্ডেশন-এর প্রধান নির্বাহী কর্মকর্তা, সামিয়া চৌধুরী এবং সহযোগী কর্মকর্তাবৃন্দ গোলাম রাব্বানী ও নাজমুস সাকিব উপস্থিত ছিলেন। এছাড়াও ‘অভিযাত্রী’-এর সহ-প্রতিষ্ঠাতা নিশাত মজুমদার, খ্যাতিমান পর্বতারোহী ইয়াসমিন লিসাসহ সংগঠনটির অন্যান্য কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

« নিউজ এ ফিরে যান