মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) তাদের কার্ডহোল্ডারদের জন্য সাশ্রয়ী মূল্যে উন্নত চিকিৎসা সুবিধা নিশ্চিত করতে ধারাবাহিকভাবে বিভিন্ন অংশীদারিত্ব গড়ে তুলছে। এরই ধারাবাহিকতায়, এপ্রিল ০৮, ২০২৬ তারিখে ঢাকার এমটিবি টাওয়ারে অ্যাসেন্ট হেলথ লিমিটেড-এর সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে এমটিবি।
অ্যাসেন্ট হেলথ লিমিটেড বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় আন্তর্জাতিক মানসম্পন্ন স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠান, যা উন্নত ও সম্পূর্ণ স্বয়ংক্রিয় ল্যাবরেটরি সেবা, আধুনিক পরামর্শ সুবিধা, হোম স্যাম্পল সংগ্রহ, প্রি-এমপ্লয়মেন্ট মেডিকেল চেক-আপ এবং দেশের খ্যাতনামা চিকিৎসকদের সমন্বয়ে বার্ষিক স্বাস্থ্য পরীক্ষার পূর্ণাঙ্গ প্রোগ্রাম প্রদান করে।
এই সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে, বর্তমানে এমটিবি’র সকল ডেবিট, ক্রেডিট এবং প্রিপেইড কার্ডহোল্ডাররা অ্যাসেন্ট হেলথ লিমিটেড-এ প্যাথলজিক্যাল টেস্টের উপর ২৫% ডিসকাউন্ট উপভোগ করতে পারবেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এমটিবি’র পক্ষ থেকে উপস্থিত ছিলেন মোঃ শাফকাত হোসেন, ডিএমডি ও হেড অব রিটেইল ব্যাংকিং এবং মোঃ আবু বকর সিদ্দীক, হেড অব কার্ডস। অ্যাসেন্ট হেলথ লিমিটেড-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন ডা. আনোয়ারুল ইকবাল, চিফ এক্সিকিউটিভ অফিসার, মোঃ. আমের আহমেদ, ডিরেক্টর, এবং রোনাল্ড মিকি, চিফ অপারেটিং অফিসারসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।